[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রকাশঃ
অ+ অ-
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সচিবালয়ে সাক্ষাৎ করেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার | ছবি: পদ্মা ট্রিবিউন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।

সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নতি, ডিজিটাল অবকাঠামো তৈরি এবং টেলিনর গ্রুপের বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রসারে টেলিনরের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের সব প্রান্তে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে বেসরকারি খাতের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা করার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সাক্ষাৎকালে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক উন্নতির প্রশংসা করে টেলিনর প্রধান বেনেডিক্টে শিলব্রেড ফাসমার বলেন, টেলিনর গ্রুপ বাংলাদেশে তাদের সেবার মান আরও বাড়াতে এবং নতুন প্রযুক্তি বা ফাইভজি ছড়িয়ে দিতে আগ্রহী।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং টেলিনর গ্রুপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন