[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে ৬ পদে জয় আওয়ামী লীগ–সমর্থিতদের

প্রকাশঃ
অ+ অ-
মফিজুর রহমান ও আবদুল হাই | ছবি: সংগৃহীত

ভোট গণনা স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছেন। নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে ভোট গ্রহণ করা হয়।

এই নির্বাচনে সাতটি পদে বিএনপি, ছয়টি পদে আওয়ামী লীগ, একটি পদে জামায়াতে ইসলামী এবং একটি পদে জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। গত রোববার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবদুল মালেক।

নির্বাচনে ৩৩১ ভোট পেয়ে মফিজুর রহমান সভাপতি এবং ৩১৪ ভোট পেয়ে এ কে মো. আবদুল হাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি মফিজুর রহমান বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। অন্যদিকে সাধারণ সম্পাদক এ কে এম আবদুল হাই সদর উপজেলার সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির এই নির্বাচনের ভোট গণনা গত রাত সাড়ে আটটায় শুরু হয়ে দিবাগত রাত পৌনে দুইটা পর্যন্ত চলে। এর আগে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন